ওয়েব ডেস্ক:
দেওয়ালী উপলক্ষ্যে ৭ নভেম্বর আমেরিকার এম্পায়ার স্টেট বিল্ডিং আলোর মালায় সাজানো হবে। ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এবং এম্পায়ার স্টেট রিয়্যালটি ট্রাস্টের তরফে এই আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই-ই নয়, দেওয়ালীর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জনপ্রিয় পপ তারকা জে শন এবং ২০১৪য় মিস আমেরিকার খেতাব জয়ী নীনা দেবুলুরি। এরআগে শুধু ১৫ অগস্ট তেরঙ্গার রঙে আলোকসজ্জা করা হত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের। দেওয়ালীর আলোকসজ্জা এই প্রথম। ভারতীয় সংস্কৃতি অনুযায়ী এদিন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হওয়ার কথা । ২০১৫ সালে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে কালীমূর্তির আলোকসজ্জা করা হয়েছিল। তবে তা দেওয়ালী উপলক্ষ্যে নয়। নারীশক্তি ও পরিবর্তনের প্রতীক হিসেবে। এর আগে দেওয়ালী উপলক্ষ্যে বিশেষ স্ট্যাম্প চালু করেছিল আমেরিকার ডাক বিভাগ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news