ওয়েব ডেস্ক:
দান্তেওয়াড়ায় দূরদর্শনের চিত্রসাংবাদিককে হত্যা করার কোনও উদ্দেশ্য ছিল না, শুক্রবার এক বিবৃতি জারি করে একথা জানাল মাওবাদীরা। দু পাতার হাতে লেখা বিবৃতিতে মাওবাদীরা জানিয়েছে দুপক্ষের গুলির লড়াইয়ের মধ্যে পড়ে মৃত্যু হয় ওই চিত্রসাংবাদিকের। তবে মাওবাদীদের এই বিবৃতিকে গুরুত্ব দিতে নারাজ দান্তেওয়াড়ার পুলিশ সুপার অভিষেক পল্লব। তিনি বলেন, তাহলে মাওবাদীরা ক্যামেরা লুঠ করল কেন? আর নিহত ক্যামেরাম্যান অচ্যূতানন্দ সাহুর বুকে একাধিক গুলি এবং মাথার ফ্র্যাকচার অন্যদিকেই ইশারা করছে বলে মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, ৩০ অক্টোবর প্রাক নির্বাচনী কভারেজ করতে গিয়ে মাওবাদীদের গুলিতে মৃত্যু হয় দূরদর্শনের ক্যামেরাম্যান অচ্যূতানন্দ সাহু ও ২ পুলিশকর্মীর। ১২ ও ২০ নভেম্বর ছত্তিশগড়ে নির্বাচন হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news