নিজস্ব সংবাদদাতা এশিয়ান কাপে নক আউটে যেতে সোমবার গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে ভারত। সেই ম্যাচের আগে রক্ষণের গলদ মেরামতে দীর্ঘক্ষণ সময় ব্যয় করলেন স্টিফেন কনস্টানটাইন। রবিবার সন্ধেবেলা অনুশীলন সারে ভারতীয় দল। সোমবারের ম্যাচে রক্ষণকে আরও সতর্ক থাকতে বলেছেন তিনি। বাহারিনের বিরুদ্ধে ভারতের রণণীতি হতে চলেছে, ম্যাচে ডিফেন্স লাইনের যতটা সম্ভব আগে প্রতিপক্ষকে রুখে দিতে চাইছেন সন্দেশ, প্রীতম, শুভাশিসরা। শুধু রুখে দেওয়াই নয়, তারপর কাউন্টার অ্যাটাকে বাজিমাত করার রণণীতি নিয়েছে ভারত। উইঙ্গার উদান্তা সিংয়ের অকপট স্বীকারোক্তি, ‘হাই লাইনে আমাদের ডিফেন্ড করতে হবে। তবে, প্রধান লক্ষ্য থাকবে গোল হজম না করা। যদি আমরা আমাদের অর্ধেই শুধু ওদের ডিফেন্ড করে গেলাম তাহলে আমাদের প্রতি–আক্রমণ ওদের রক্ষণে কোনও প্রভাব ফেলবে না। সেদিকেও খেয়াল রাখতে হবে। কঠোর পরিশ্রম করছি। আশা করছি পরের ম্যাচে আমরা আমাদের পরিকল্পনা সঠিক ভাবে প্রয়োগ করতে পারব।’ নক আউটে যেতে ভারতের মত বাহারিনের কাছেও ম্যাচটা ডু অর ডাই ম্যাচ। প্রতিপক্ষ ম্যাচ জিততে অল আউট আক্রমণ করবে। সে কথা মাথায় রেখে বাহারিনের আক্রমণ দানা বাঁধার আগেই গুড়িয়ে দিতে চাইছে ভারত। সম্ভবত আমিরশাহি ম্যাচের প্রথম একাদশ অপরিবর্তিত থাকবে সোমবারের ম্যাচে। দল ভালই খেলছে। অহেতুক প্রথম টিম নিয়ে কঁাটাছেঁড়া করায় বিশ্বাসী নন স্টিফেন। আমিরশাহি ম্যাচের পরই ছেলেদের বলেছিলেন, ‘হারার মত খেলোনি।’ উদান্তা বলছেন, ‘ম্যাচ শুরুর প্রথম মিনিট থেকে আমরা সুযোগ পাচ্ছি। প্রেসিং ফুটবল খেলছি। কিন্তু সমস্যা হচ্ছে, তারপরই প্রথমার্ধে আমিরশাহি গোল করে দেওয়ায় আমরা পিছিয়ে পড়েছিলাম।’ সোমবার জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী হলেও উদান্তা বলছেন, সব ম্যাচটই কঠিন। ‘ফুটবলার হিসেবে সব ম্যাচই কঠিন। গোলের সুযোগ তৈরি করলেও গোল করতে পারছি না।’ তঁার সংযোজন, ‘প্রথম ম্যাচের থেকে আমিরশাহি ম্যাচে তুলনামূলক ভাল খেলেছি আমি। আমাদের টিমে সবাই ফিট প্লেয়ার। সামনের দিকে তাকাতে চাই আমরা
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news