Breaking News
Home / TRENDING / তৃণমূল ছেড়ে কংগ্রেসে হাজার কর্মী, জেনে নিন কোথায়?

তৃণমূল ছেড়ে কংগ্রেসে হাজার কর্মী, জেনে নিন কোথায়?

প্রসেনজিৎ ধর

লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে রাজ্য রাজনীতি সঙ্গে দেশের রাজনীতির দড়ি কষাকষি চলছেই। যে যেমন ভাবে পারছে বিরোধী কর্মীদের দলে টানতে তৎপর হয়ে পড়ছে। তৃণমূলের ব্রিগেড সমাবেশের প্রাক্কালে মুর্শিদাবাদের জেলায় শাসক দলের চিন্তা বাড়ালও কংগ্রেস। রবিবার বহরমপুরে কংগ্রেসের জেলা কার্যালয়ে শাসক দলের কয়েক হাজার কর্মী নাম লেখালেন কংগ্রেসে। এদিন জেলার সাগরদীঘি ব্লকের কয়েকজন শাসক দলের নেতা নেত্রী সহ কর্মীরা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী হাত ধরে কংগ্রেসে যোগদান করেন। এদিন যোগদান পর্বে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি আবু হেনা, রানীনগরের বিধায়ক ফিরোজা বেগম সহ জেলা কংগ্রেস নেতৃত্ব।এদিন এই যোগদানের পর শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অধীর রঞ্জন চৌধুরী। এদিন তিনি বলেন তৃণমূল দল মানে কোনও দল নয় এটি একটা সার্কাস। তৃণমূল দলে আর কোনও ভালো মানুষ থাকতে চাইছে না। আগামি লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল উৎখাত হয়ে যাবে বলে দাবি করেন অধীর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *