নিজস্ব সংবাদদাতা :
মুকুলের মিছিলে তৃণমূলের আক্রমণ। ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে বিজেপির সদ্ভাবনা যাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগণার বীজপুর থানার বাঘের মোড় এলাকা। বুধবার বিজেপি কর্মী সমর্থকরা মিছিল বের করে বাঘের মোড়ে আসতেই পুলিশ ওই মিছিল আটকে দেয়। এরপরই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে, এলাকা জুড়ে উত্তেজনা শুরু হয়। উত্তেজনা থামাতে পুলিশ লাঠি চার্জ করে বলে অভিযোগ। এছাড়া বিজেপির দুটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। বিজেপি কর্মীদের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গাড়িতে আগুন লাগিয়েছে।

বিজেপি নেতা মুকুল রায়ের নেতৃত্বে কাঁচড়াপাড়া সার্কাস ময়দান থেকে বিজেপি সদ্ভাবনা যাত্রার আয়োজন করে বিজেপি।সেই অনুযায়ী মিছিল বের করার সময় বীজপুর থানার পুলিশ বাধা দেয়। তখনই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ নামিয়ে, বিজেপি কর্মী ও সমর্থকদের হঠিয়েদেওয়া হয়। এলাকায় এখনও ব্যাপক উত্তেজনা রয়েছে। অন্য দিকে কাঁচড়াপাড়া থেকে বিজেপির এই মিছিলে যোগ দিতে আসা কর্মী সমর্থকদের ম্যাটাডোর ও গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।অভিযোগের তির তৃনমূল কংগ্রেসের দিকে। তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তারা বিজেপির গোষ্ঠীদন্দ্বকেই এই ঘটনার জন্যে দায়ী করেছে।

Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news