Breaking News
Home / TRENDING / উন্নত মানের পরিষেবাযুক্ত দার্জিলিং মেলের যাত্রা শুরু

উন্নত মানের পরিষেবাযুক্ত দার্জিলিং মেলের যাত্রা শুরু

নিজস্ব সংবাদদাতা :

উন্নত মানের পরিষেবা নিয়ে যাত্রা শুরু করল দার্জিলিং মেল। শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি যাতায়াত রত দার্জিলিং মেলের সবকটি কোচেরই আধুনিকরণ করা হয়েছে। পূর্ব রেলওয়ে সূত্রে খবর, যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে অনেক উন্নত করা হয়েছে এই রেল পরিষেবা। প্রতিটি কোচে বায়ো শৌচালয়, এলইডি আলো, আধুনিক বেসিন ও ডাস্টবিন তৈরি করা হয়েছে। এইসব কোচ পূর্ব রেলের লিলুয়া ও কাঁচরাপাড়ার ওয়ার্কসপে তৈরি করা হয়েছে।

 

দার্জিলিং-এ বেড়াতে যাওয়ার জন্য ভ্রমন প্রিয় মানুষের দার্জিলিং মেলের গুরুত্ব অনেকখানি। সেকথা মাথায় রেখেই এই ট্রেনকে বিশেষ পরিষেবার আওতায় নিয়ে এসেছে পূর্ব রেলওয়ে।  যাত্রীদের সুবিধার কথা ভেবে এই ট্রেনে রাখা হয়েছে হাউসকিপিং স্টাফ। প্রয়োজনে তাঁদেরকে এসএমএসের মাধ্যমেও ডাকার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য বিশেষ পুলিশি ব্যবস্থাও থাকছে এই ট্রেনে। তবে এই ট্রেনে যাতায়াত সময় আগের মত একই রাখা হয়েছে। শিয়ালদা থেকে রাত ১০:০৫ মিনিটে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হয় এবং সকাল ৮টায় সেখানে পৌঁছোয় এই ট্রেন।

 

প্রসঙ্গত, মানুষের প্রতিদিনের যাতায়াতের নিত্যসঙ্গী ট্রেন। তাই ট্রেন পরিষেবা উন্নত করতে নানাভাবে সচেষ্ট হয়েছে রেল মন্ত্রক। কিছুদিন আগে রাজধানী, শতাব্দী এক্সপ্রেসের মতো প্রথম শ্রেণীর ট্রেনের জন্য ১৬০ কিলোমিটার গতিতে ছুটতে সমর্থ উচ্চক্ষমতার ডব্লিউইউএপি – ৭ সিরিজের ইঞ্জিন তৈরি করেছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *