Breaking News
Home / TRENDING / বামেদের ব্রিগেডে আসছেন না কানহাইয়া

বামেদের ব্রিগেডে আসছেন না কানহাইয়া

এক্সক্লুসিভ

ভাস্কর মান্না

আজ বামেদের ব্রিগেড সমাবেশ। আর এই ব্রিগেড সমাবেশে তরুণ প্রজন্মকে কাছে টানতে বামেরা ছাত্রনেতা কানহাইয়া কুমারকে আনার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আজ হঠাৎ কানহাইয়া কুমার আসছেন না বলে জানা গিয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিবারের বামপন্থীদের ব্রিগেডের সভায় আসতে পারছেন না বলে জানিয়েছেন কানহাইয়ার ঘনিষ্ঠ সহযোগীদের একজন।

শনিবার দুপুর থেকে ঘাড়ের যন্ত্রণার জন্য নাকি বিহারের বেগুসারাইয়ের এক হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। পরে ওই সহযোগীই সংবাদ সংস্থা কে জানায়, বর্তমানে তিনি বাড়িতে আছেন। ফিজিওথেরাপি চলছে। তিনি ঘাড় নাড়াতে পারছেন না। ডাক্তারেরা বিশ্রামের জন্য পরামর্শ দিয়েছে।
কানহাইয়া কুমারের না আসার খবর শুনে স্বাভাবিকভাবেই হতাশ ব্রিগেডের কর্মীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *