নীল বণিক
তিন বছর পর, রবিবার ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে বামফ্রন্ট। লোকসভা ভোটের আগে এবারের ব্রিগেড সমাবেশ নিয়ে চিন্তায় ছিল রাজ্য বামফ্রন্টের নেতারা। তবে বেলা বাড়তেই কলকাতায় বামফ্রন্ট সমর্থকেরা ভিড় করতে শুরু করেছেন। নদিয়া, দুই উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ থেকে দলে দলে বাম সমর্থকেরা আসতে শুরু করেছেন। উত্তরবঙ্গ থেকেও শিয়ালদহ স্টেশনে বাম সমর্থকেরা এসেছেন। অন্যদিকে হাওড়া স্টেশনে হুগলী, বর্ধমান, মেদিনীপুর, জঙ্গলমহল থেকে বাম সমর্থকেরা আসতে শুরু করছেন। বাম সমর্থকদের ব্রিগেডে পৌঁছতে কলকাতা পুলিশ সকাল থেকেই রাস্তায় মোতায়েন রয়েছে। এবারের ব্রিগ্রেডে রাজ্য ও সর্বভারতীয় বাম নেতারা ছাড়াও মূল আকর্ষণ ছাত্রনেতা কানহাইয়া। জানা গিয়েছে, সভায় আসতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আধঘন্টা সভায় থাকবেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news