নিজস্ব সংবাদদাতা
বামফ্রন্টের ডাকা ৪৮ ঘন্টার বনধে বিপর্যস্ত রেল পরিষেবা। আজ ভোরে সোদপুর ও আগরপাড়ার মধ্যে তারে কলাপাতা ফেলে ট্রেন অবরোধের চেষ্টা করে বিক্ষোভকারীরা। শিয়ালদহ- রানাঘাট লাইন ও কল্যাণী- কাঁচরাপাড়া লাইনে বনধের জেরে ট্রেন দাঁড়িয়ে পড়ে। উত্তরপাড়াতেও রেল লাইনের ওভার হেড তারের উপরে নারকেল গাছের গুঁড়ি ফেলে পালাল বিক্ষোভকারীরা। এর জেরে আপ ও ডাউন লাইনে ৬টি ট্রেন দাঁড়িয়ে পড়ে। তবে এছাড়া মালদা, আসানসোল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেই জানা গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news