Breaking News
Home / TRENDING / নতুন প্রবাসী আইন, কুয়েত ছাড়তে হতে পারে ৮ লক্ষ ভারতীয়কে

নতুন প্রবাসী আইন, কুয়েত ছাড়তে হতে পারে ৮ লক্ষ ভারতীয়কে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

কোভিড-১৯ অতিমারী এবং ক্রমবর্ধমান আর্থিক মন্দার জেরে দেশের প্রবাসী জনসংখ্যা কমানোর সিদ্ধান্ত নিল কুয়েত সরকার। এর ফলে কুয়েতে বসবাসরত প্রায় ৮ লক্ষ ভারতীয়র ভাগ্য ঝুলছে। 

রবিবার নতুন প্রবাসী বিল নিয়ে এসেছে ধনকুবের এই দেশটি। ওই বিলে বলা হয়েছে, দেশের মোট জনসংখ্যার ১৫ শতাংশের বেশি ভারতীয়কে রাখা হবে না। এমনকি দেশে প্রবাসীদের সংখ্যা ৭০ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করা হবে। কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যমের মতে, নতুন প্রবাসী বিলের খসড়া দেশের জাতীয় আইনসভা কমিটির কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কমিটি বিলটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। 

উল্লেখ্য, বর্তমানে কুয়েতের মোট জনসংখ্যার ৪৩ লক্ষেরও বেশি। এর মধ্যে প্রায় ৩০ লক্ষ প্রবাসী রয়েছেন। আবার এর মধ্যে প্রবাসী ভারতীয়র সংখ্যা ১৪.৫ লক্ষ। ফলে নতুন প্রবাসী বিলটি অনুমোদন হলে প্রায় ৮ লক্ষ ভারতীয়কে কুয়েত ছাড়তে হবে।

কুয়েত সরকারের এই সিদ্ধান্তের পিছনে মূল কারণ হিসেবে বলা হচ্ছে, কোভিড-১৯ অতিমারীর জেরে দেশজুড়ে দীর্ঘদিন লকডাউন থাকায়, একাধিক আর্থিক কর্মকাণ্ড বন্ধ রয়েছে। ফলে দেশে বেকারের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। তাই প্রবাসীদের কমিয়ে দেশে বেকরত্বের সংখ্যা কমানোই সরকারের মূল লক্ষ্য। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *