ওয়েব ডেস্ক:
আজ দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন
দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবি নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে খবর। দলের কর্মীদের চিড় ধরা মনোবল ফিরিয়ে আনতে কৌশলের আলোচনা হবে বৈঠকে । এদিকে, সংসদে অধিবেশন শুরু হওয়ার আগে দলীয় সাংসদদের সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী । উল্লেখ্য, মধ্য প্রদেশ প্রদেশের, রাজস্থান ও ছত্তিশগড়ে বিজেপির হারের পর ড্যামেজ কন্ট্রোলে উঠেপড়ে লেগেছে দল। ২০১৯এর লক্ষ্যে এখন নতুন কৌশলের মাধ্যমে মাঠে নামতে চায় দল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news