নিজস্ব সংবাদদাতা, ক্যানিং:
এক যুবকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার তালদি বয়ার সিংহ গ্রামে। মৃতের নাম সাইফুল সর্দার। সোমবার সকালে বাড়ির পাশের বারান্দা থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের লোকেদের দাবি মানসিক অবসাদের জেরেই আত্মঘাতী হয়েছেন ওই যুবক। এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন সাইফুল। ঘটনার খবর পেয়ে সোমবার সকালে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news