ওয়েব ডেস্ক:
উত্তর প্রদেশের পীলিভীতে বাঘের হামলায় এক প্রবীণের মৃত্যু হওয়ায় বাঘটিকে ট্র্যাক্টর দিয়ে পিষে মারল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের দুধওয়া ফরেস্ট রিজার্ভে। রিজার্ভের ডেপুটি ডিরেক্টর মহাবীর কজলগি জানিয়েছেন, রবিবার সকালে ৫১ বছর বয়সী দেবানন্দের ওপর হামলা চালায় বাঘটি। গ্রামবাসীরা ফরেস্ট রিজার্ভে খবর দেয়। ডেপুটি ডিরেক্টর ও তাঁর সহযোগী যখন দেবানন্দকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল, সেসময় বাঘটিকে ফের দেখা গেলে তাকে ট্র্যাক্টর দিয়ে পিষে দেয়। কয়েকদিন আগেই মহারাষ্ট্রে একটি নরখাদককে বেআইনিভাবে মারার ঘটনায় উত্তাল সারা দেশ। দোষীদের উচিত শাস্তির দাবি করছেন পশুপ্রেমীরা। এরই মধ্যে এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, মানুষই বনাঞ্চলে ঢুকে পশুদের বেশী ক্ষতি করছেন। গ্রামবাসীদের বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা অ্যাক্টে মামলা করা হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news