নিজস্ব সংবাদদাতা
দিপাবলিতে বাজি পোড়াতে গিয়ে মৃত্যু হল যুবকের। ঘটনায় শোকের ছায়া কোচবিহারের গুড়িয়াহাটি গ্রাম পঞ্চায়েতের মদন মোহন পল্লী এলাকায়। ৩৬ বছর বয়সী অনির্বান ঘোষ কোচবিহারের সুনীতি রোডে একটি ওষুধের দোকান চালান। বুধবার রাত আটটা নাগাদ দোকানের সামনেই কর্মচারীদের সঙ্গে বাজি পোড়াচ্ছিলেন ওই যুবক। সেসময় একটি বাজির আগুন তাঁর মাথায় লাগে। আহত হয় সে। তার পর কোচবিহার এমজেএন হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা করে আবার দোকানে ফিরে আসেন তিনি। এর কিছুক্ষণ পরে ফের অসুস্থ হয়ে পরে অনির্বাণ । এর পর শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ঐ যুবকের। এর আগে তাঁর বাইপাস সার্জারি করা ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news