ওয়েব ডেস্ক:
নভেম্বরেই জাঁকিয়ে ঠাণ্ডা পড়ল কাশ্মীরে । বুধবার উপত্যকায় তাপমাত্রা শূন্য ডিগ্রির নীচে চলে যায়। শ্রীনগরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ২.২ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। পর্যটকদের প্রিয় গুলমার্গে এদিন তাপমাত্রা ছিল মাইনাস ৬.৬ ডিগ্রি । লেহ লাদাখে তাপমাত্রা ছিল মাইনাস ৮.৪ ডিগ্রি । আবহাওয়া দফতর জানিয়েছে, পুরো সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে উপত্যকায় । দু এক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news