ওয়েব ডেক্সঃ
অবশেষে বাজারে আসতে চলেছে ৫জি স্মার্টফোন। মার্চ মাসে আসার কথা থাকলেও, পরীক্ষামূলক সমস্যার জন্য মার্চের বদলে এপ্রিলে লঞ্চ করবে এইসব স্মার্টফোন। এমনটাই জানাচ্ছেন মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলি।
স্যামসাং ইলেক্ট্রনিক্স মোবাইল কোম্পানি জানাচ্ছেন, তারা তাদের স্মার্টফোনে বাজারে নিয়ে আসছেন এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে। স্যামসাং S10 নামের স্মার্টফোনটি হবে তাদের ৫জি নেটওয়ার্কের প্রথম সংস্করণ। অপরদিকে, এলজি কর্পোরেটও জানিয়েছে, স্যামসাংয়ের সঙ্গে সহমত পোষণ করে এপ্রিলের মাঝামাঝি সময় তাদের ৫জি মোবাইল V50 ThinQ বিক্রি করবে।
গতমাসে স্যামসাং ইলেক্ট্রনিক্স সান ফ্রান্সিস্কো ও লন্ডনে তাদের লেটেস্ট স্মার্টফোন S10 আনপ্যাকেড অবস্থায় উন্মোচন করেছেন। অন্যদিকে, এলজি ইলেকট্রনিক্সও তাদের প্রথম ৫ জি স্মার্টফোন গত মাসে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস বার্সেলোনায় প্রথম চালু করেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news