Breaking News
Home / TRENDING / বিরোধীদের পাকিস্তানে গিয়ে নিহতের সংখ্যা জানতে বললেন রাজনাথ

বিরোধীদের পাকিস্তানে গিয়ে নিহতের সংখ্যা জানতে বললেন রাজনাথ

ওয়েব ডেক্সঃ

নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জইশ-ঈ-মহম্মদ জঙ্গী শিবিরে ভারতীয় বায়ুসেনার বিমান হামলার ফলে কত জন জঙ্গি মারা গিয়েছে, তার সংখ্যা জানতে চাওয়া হলে গণনা করা উচিত বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, কংগ্রেস সহ বিরোধী নেতাদের আমি আহ্বান জানাচ্ছি, মৃতের সংখ্যা গণনা করতে হলে, চলুন খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোটে।

মঙ্গলবার অসমের জনসভা থেকে রাজনাথ বলেন, “প্রয়োজন হলে ভারতীয় সেনা পাতালে যাবে। সেখান থেকে জঙ্গিদের খুঁজে বার করবে এবং সন্ত্রাসবাদকে ধ্বংস করবে।” পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, “আমাদের বায়ুসেনারা যেখানে স্ট্রাইক করবে, সেখানে কতজন মারা গিয়েছে গণনা করে আসবে? এটা কি ধরনের নাটক?” তিনি আরও বলেন, “যদি আমার কংগ্রেস বন্ধুরা সংখ্যাটা জানতে চায়, আমি তাদের বলব পাকিস্তানে গিয়ে গণনা করতে। সেখানকার মানুষকে জিজ্ঞেস করবে, ভারতীয় বায়ুসেনার হামলায় আপনাদের কতজন মারা গিয়েছে!”

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অসম লাগোয়া ভারত-বাংলাদেশ সীমান্ত ঘুরে দেখেন। প্রতিবেশী দুই সীমান্তের বর্ডারে ‘স্মার্ট ফেন্সিং’ প্রজেক্ট উদ্বোধন করেন।

এনটিআরও (ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেসন), যেটি ভারতের সবচেয়ে বিশ্বাসযোগ্য নিরাপত্তা সিস্টেম। তারা জানিয়েছিলেন যে, ভারতীয় বায়ুসেনার আক্রমণের পূর্বে ওই এলাকায় ৩০০ টি মোবাইল ফোন সক্রিয় ছিল। এ নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরকে হাতিয়ার করে তিনি প্রশ্ন তোলেন, “আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে ফাঁকা জায়গায় বোমা ফেলেছে ভারতীয় সেনা। তাহলে কি ওই এলাকায় গাছগুলো এতগুলো ফোন ব্যবহার করত?” এখন আপনারা বলবেন আমরা এনটিআরও- কে বিশ্বাস করি না?”

রবিবার বিজেপি সভাপতি অমিত শাহের ২৫০ জন জঙ্গি মারা গিয়েছে মন্তব্যকে কেন্দ্র করে বিরোধীরা শোরগোল তুলেছিল। এ প্রসঙ্গে চেন্নাইতে প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামান বলেন, ভারতীয় গোয়েন্দা সংস্থার সদস্যরাই বায়ুসেনার পর জানিয়েছিলেন প্রায় ৩০০-৩৫০ জন জঙ্গি মারা গিয়েছে। তাই এটা নিয়ে আলোচনা করা অযৌক্তিক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *