Breaking News
Home / TRENDING / গান স্যালুটে বিদায় বড়মার

গান স্যালুটে বিদায় বড়মার

ওয়েব ডেস্ক

আজ রাষ্ট্রীয় মর্যাদায় মতুয়া মহাসংঘের প্রধান ‘বড়মা’র শেষকৃত্য সম্পন্ন হবে। মঙ্গলবার রাত ৮.৫২ মিনিটে বড়মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে এসএসকেএম কর্তৃপক্ষ। ১০০ বছর বয়সী মতুয়া মহাসংঘের প্রধান বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বড়মা’র প্রয়াণে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সকালে সোশাল মিডিয়ায় ট্যুইট করে মোদী লেখেন, “গত মাসেই ‘বড়মা’ বীণাপাণি দেবীর আশীর্বাদ নেওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। সেসময় বড়মার সঙ্গে যে কথা হয়েছিল, তা আমার চিরকাল মনে থাকবে। মতুয়া সম্প্রদায়ের দুঃখের মুহূর্তে তাদের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানাই” ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ট্যুইট করে বলেন, ” মতুয়া মহাসংঘের প্রধান বড়মা বীণাপাণি দেবীর প্রয়াণে আমি গভীর শোকাহত। এই দুঃখের মুহূর্তে আমি আমার মতুয়া ভাইবোনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।গত নভেম্বরে বড়মার শতবর্ষ পালনের সময় তাঁর সঙ্গে আমার দেখা হয়েছিল ।”
মমতা আরও বলেন, “রাজ্যের ৬ সিনিয়র মন্ত্রীদের বড়মার রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যষ্টি পালনের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। বড়মাকে বঙ্গবিভূষণ উপাধি দিতে পেরে আমরা গর্বিত। তাঁর আত্মার শান্তি কামনা করি। ”

উল্লেখ্য, রাজ্যে মোট ৩০ লক্ষ মতুয়া সম্প্রদায়ের জনগন রয়েছেন। ২০১১ ও ২০১৬ সালে তৃণমূলের বিপুল জয়ে মতুয়া মহাসংঘের বড় যোগদান ছিল। মতুয়া মহাসংঘের সদস্য ও বড়মার আত্মীয় মমতা বালা ঠাকুর তৃণমূলের সাংসদ পদে রয়েছেন। গতমাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠাকুরনগরে সভা করেন এবং মতুয়া মহাসংঘের প্রধান বড়মার সঙ্গে দেখা করেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *