Breaking News
Home / TRENDING / ‌রিয়েল বধ করে চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো। জানুন বিস্তারিত

‌রিয়েল বধ করে চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো। জানুন বিস্তারিত

প্রসেনজিৎ মাহাতো :

সুপার কাপ ঘরে তুলল অ্যাটলেটিকো মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগজয়ী রিয়েলকে ৪–২ উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো। সুপার কাপে মাদ্রিদ ডার্বিতে হিরো দিয়েগো কোস্তা। জোড়া গোল। ম্যান অফ দি ম্যাচ।
জিদান দায়িত্ব ছাড়ার পর নতুন কোচের প্রশিক্ষণাধীনে এটাই ছিল প্রথম ম্যাচ রিয়েলের। সিআরসেভেন হীন রিয়েলের হার। রোনাল্ডো যে রিয়েলে কত বড় ভূমিকা নিতেন, সেটা আরও একবার প্রমাণ।
বেল, বেঞ্চেমা, ক্যাসেমেরোরা সারা ম্যাচে নিজেদের গুছিয়ে নিতে পারেননি।
ম্যাচের ৪৯ সেকেন্ডের মাথায় সুপার কাপের ইতিহাসে দ্রুততম গোল কোস্তার। গডিনের পাস থেকে গোল কোস্তার। ২৮ মিনিটে বেলের ক্রস থেকে গোল করে দলকে সমতায় ফএরান বেঞ্জেমা। প্রথমার্ধ ১–১ শেষ হয়।
নির্ধারিত সময় শেষে ম্যাচ ২–২ হয়। অতিরিক্ত সময়ে বাজিমাত অ্যাটলেটিকো। এই নিয়ে তৃতীয়বার সুপার কাপ জিতল অ্যাটলেটিকো। এর আগে ২০১০ ও ২০১২ সালেও জিতেছিল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *