ওয়েব ডেস্কঃ
ভারতীয় বায়ুসেনার মুকুটে জুড়ল নয়া পালক। শনিবার ভারতীয় বায়ুসেনার হাতে এল মার্কিন বিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িংয়ের চারটি ২২এএইচ-৬৪ই অ্যাপাচি হেলিকপ্টার। এদিন হিন্দোন স্টেশনে ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হয় এই চারটি হেলিকপ্টার।
বায়ুসেনা সূত্রে খবর, আজ এই হেলিকপ্টারগুলি অ্যানটোনড এএন-২২৪ ট্রান্সপোর্ট বিমানে করে এসে পৌঁছায়। আগামী সপ্তাহে আরও চারটি অ্যাপাচি হেলিকপ্টার বায়ুসেনার হাতে আসবে। তারপর এই আটটি হেলিকপ্টারকে নিয়ে যাওয়া হবে জম্মু-কাশ্মীরের পাঠানকোট এয়ার ফোর্স স্টেশনে। এই হেলিকপ্টারগুলির স্কোয়ার্ডনের নেতৃত্ব দেবেন পাঠানকোট গ্রুপের ক্যাপ্টেন এম স্যালু।
জানা গিয়েছে, অত্যাধুনিক ব্যবস্থাসহ এই মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারগুলি খুবই উন্নত মানের। এক নাগাড়ে প্রায় ৪৭৬ কিমি উড়তে পারে এই আশ্চর্যজনক হেলিকপ্টার। এই হেলিকপ্টারের সেরা বৈশিষ্ট্য হল অন্ধকারে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে এবং দ্রুত ওঠানামা করতে পারে। এছাড়া প্রায় ৩০০ কিমি বেগে উড়তে পারে এই হেলিকপ্টার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news