নিজস্ব সংবাদদাতাঃ
বালুরঘাট ও বাঁকুড়া: ইসলামপুরে পুলিশের গুলিতে দুই ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদে জেলায় জেলায় ছাত্র ধর্মঘট, বিক্ষোভ, পথ অবরোধ চলল আজ। বালুরঘাটে শনিবার সকাল থেকে বিভিন্ন স্কুলের সামনে জমায়েত হয়ে পিকেটিং শুরু করেন এসএফআই ও আরএসপির ছাত্র সংগঠন পিএসইউ৷ স্কুলের মেন গেটে দলীয় পতাকা লাগিয়ে ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয় কোথাও কোথাও। বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ডের সামনে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পথ অবরোধ করেন এসএফআই ও পিএসইউ সমর্থকরা। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়৷
অন্যদিকে, ছাত্র মৃত্যুর প্রতিবাদে পথে নামে আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি৷ শনিবার বাঁকুড়া শহরের সতীঘাট সংগঠনের সদস্যরা পথ অবরোধ করেন।
উল্লেখ্য, ইসলামপুরের একটি স্কুলে শিক্ষক নিয়োগের বিরোধিতা করে ছাত্র আন্দোলন হয়। পুলিশের গুলি চালনার অভিযোগ উঠে। মৃত্যু হয় দুই ছাত্রের। এই ঘটনার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে ছাত্র সংগঠনগুলি বিক্ষোভ দেখায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news