Breaking News
Home / TRENDING / বাংলায় হিন্দু-রাজনীতির হালচাল

বাংলায় হিন্দু-রাজনীতির হালচাল

অচিন্ত্য বিশ্বাস

প্রাক্তন উপাচার্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

(লেখকের মতামত ব্যক্তিগত)

বীর সাভারকার খুলনা-ফরিদপুর-বরিশাল-খুলনা-যশোহরের গ্রামাঞ্চল ঘুরে স্থির করেন এই অঞ্চলেই হিন্দু ঐক্য পুনরুদ্ধারের প্রয়োজন বেশি ৷ ফরাজী আন্দোলন তখন স্তিমিত ৷ কিন্তু লাল মিঞা, শোহবান আর অবশ্যই তিতুমীরের দলবল ভয়াবহ ৷ নমশূদ্র- পৌণ্ড্রক্ষত্রিয় -মালো জালিয়া কৈবর্ত -নাথযোগী- মাহিষ্য-বারুজীবীদের উপর ব্রাহ্মণ কায়স্থ বৈদ্যদের ব্যবহার অমানবিক ৷

‘হিন্দুমহাসভা’-র সম্মেলন হল খুলনায় ৷ হিন্দু-সমাজ যে বিপুলসংখ্যাক অন্ত্যজ অস্পৃশ্য শূদ্র ছাড়া একমুহূর্ত চলতে পারে না তাদের সসম্মান সদস্যতা ছাড়া সে কাজ অসসম্ভব তা বোঝা ও বোঝানোর  জন্যই এই সম্মেলন তাৎপর্য পায় সেদিন ৷ ‘ভারত সেবাশ্রমের সঙ্ঘ’-নায়ক শ্রীশ্রী প্রণবানন্দজী সেই সম্মেলনে যোগ দিয়েছিলেন ৷ বস্তুত এই যুগনায়ক না থাকলে পূর্ব বঙ্গের হিন্দুদের অধিকাংশ বলপূর্বক ধর্মান্তরিত হয়ে যেত মনে হয় ৷ আর ছিলেন মতুয়াদের অংশগ্রহণ — হরিচাঁদ গুরুচাঁদের পুত পবিত্র জীবন ও বাণী লক্ষ লক্ষ নিম্নবর্গীয় শ্রমজীবী মানুষকে আধ্যাত্মিক ব্যাকুলতায় উচ্চ-স্নিগ্ধ ধর্মজিজ্ঞাসার জন্ম দিয়েছিল যাদের, তারাও এই সম্মেলনে যোগ দিয়েছিল ৷ সাড়া পড়েছিল সমগ্র বাংলায় ৷

দেশ ভাগের পর বাঙালী কেন হিন্দুত্ব রাজনীতি পরিহার করল ? এন. সি. চ্যাটার্জী শ্যামাপ্রসাদ মুখার্জী উত্তরাধিকার কেন এত ক্ষীণ হয়ে গেল ? এ প্রশ্নের উত্তর খোঁজা চাই ৷ আমার মতে এই কারণ হল :

১. অনুশীলন-যুগান্তর-অভয় আশ্রম বা বেঙ্গল ভলান্টিয়ার ছিল অল্পবিস্তর হিন্দু সংস্কারে নিষ্ণাত ৷ কালীপ্রতিমা গীতা তাঁদের প্রাণিত করত ৷ ঋষি অরবিন্দ থেকে শুরু করে বিপিন পাল ছিলেন এই ধারার নেতৃত্ব ৷ কিন্তু আন্দামান ফেরৎ বহু বিপ্লবী হলেন আন্তর্জাতিকতাবাদী ! বামপন্থী বস্তুবাদী তাঁদের নাস্তিক আর হিন্দু-বিরোধী করল ৷ এই ধারা এখন হোমিওপ্যাথিক ওষুধের মত কাজ করছে ! অল্প মাত্রা কিন্তু ক্রিয়াশীলতা কম নেই !

২. ক্ষমতা হস্তান্তর হল ৷ নেতাজী  ঘরে ফিরলেন না ৷ এই ফাঁকে ঢুকে পড়লেন গান্ধীবাদী চরকাকাটা কংগ্রেসীরা ৷ ডাঃ বিধান রায় দীর্ঘদেহী গান্ধীজীর ব্যক্তিগত চিকিৎসক কিন্তু রাজনীতির মারপ্যাঁচ বুঝতেন কম ৷ উদার স্বভাব এই মহাপুরাণের আশপাশে ছিলেন কুচক্রী ক্ষমতা কুক্ষিগত করা কিছু কংগ্রেসী ৷ তাই হিন্দুত্ববাদ প্রসারিত হল না ৷

৩. যারা খুলনা সম্মেলনের ধারাটি টেনে নিতে পারত তারা হল ঠাঁইনাড়া ! জীবনের ছকই তাদের ভেঙেচুরে গেল ৷ দণ্ডকারণ্য-আন্দামান-পিলভিট আর রেলপথের পাশে ! এর পিছনে যোগেন্দ্রনাথ মণ্ডলের অদূরদর্শী রাজনীতিও দায়ী ৷ সবার শেষে মরিচঝাঁপির গণহত্যা তাদের কোমর চিরকালের জন্য ভেঙে দিল ৷

৪. কংগ্রেসী মন্ত্রীসভার সদস্য ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি পদত্যাগ না করতেন, যদি না গড়তেন ‘জনসংঘ’ তাহলে বাঙালী হিন্দুর একজন সর্বভারতীয় নেতা থাকতেন ! যদি “এক দেশ এক বিধি এক পতাকা” বলে কাশ্মীর না যেতেন ! আত্মবলিদান দিতেন, তাহলে আজকে বি. জে. পি. Poster figure বা আদর্শ পুরুষ পেত কি ? না ৷

অথচ বি.জে.পি. সরকারগুলি তাঁর মৃত্যুর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করেছে কি ? না ৷ যদি বলি, এখানেই আছে বাংলায় হিন্দুত্ববাদী রাজনীতির যথাযোগ্য উত্তরণের বাধা ৷ ভুল হবে না ৷

বাঙালী ক্রমশ হীনতার পঙ্কে  নিমজ্জিত, ধর্মনিরপেক্ষতার বিষে অর্ধমৃত আর আন্তর্জাতিকতাবাদ-আরবীয় আধিপত্যবাদের জোড়া চাপে হাঁসফাঁস-করা বিলীয়মান জাতি ৷ ঘরে ঘরে জয়চন্দ্র মীরজাফর আর অশিক্ষিত ভ্রষ্ট রাজনীতির বেসাতি ৷ সব রাত্রি শেষ হয় ৷ এই ভঙ্গ-বঙ্গে নতুন ঊষার আলো কবে যে দেখা যাবে ! জানি না ৷ অপেক্ষায় থাকছি ৷৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *