Breaking News
Home / TRENDING / মানসিকতা পরিবর্তনই তৃণমূলের কাল, বলছে জঙ্গলমহল

মানসিকতা পরিবর্তনই তৃণমূলের কাল, বলছে জঙ্গলমহল

নীল বণিক

মানসিকতা পরিবর্তনই তৃণমূলের কাল। বলছেন লালগড় সহ জঙ্গল মহলের মানুষ। রাজ্যের শাসক দল জঙ্গল মহলে রাস্তাঘাট, পানীয় জল, স্কুল সবকিছুর উন্নতি করেছে। তবুও স্থানীয় তৃণমূল নেতাদের মানসিকতার জন্যই মমতা বন্দোপাধ্যায়ের দলকে চাইছেন না জঙ্গল মহলের মানুষ। বিশেষ করে জঙ্গল মহলের আদিবাসীরা রাজ্যের শাসক দলের থেকে পুরোপুরি সমর্থন তুলে নিয়েছেন। পীড়াকাটার এক প্রাথমিক স্কুলের শিক্ষক উমাপদ বাউড়ি বলেন, গ্রামে তৃণমূলের হাজার মাথা। পঞ্চায়েতের কাজ কাকে ধরলে হবে তা গ্রামের মানুষ বুঝতে পারেন না। তাই গ্রামের মানুষ চান এমন দল যেখানে একজনই নেতা। এছাড়াও আদিবাসী সমাজ সবসময় এক নেতা পছন্দ করেন। শাসক দলের এখানেই সমস্যা হচ্ছে। গ্রামে হাজার নেতা। আর এতেই জঙ্গল মহলের আদিবাসীরা বিভ্রান্ত হয়ে শাসক দলের বিকল্প বিজেপিকে খুঁজে নিয়েছেন। তবে আদিবাসী সমাজে বিজেপিও যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। জঙ্গল মহলের অধিকাংশ গ্রামে বিজেপি একজন করে নেতা প্রতিষ্ঠিত করেছে। তাই আদিবাসী সমাজও আপাতত পদ্মেই আস্থা রাখছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *