ভাস্কর মান্না ও নীল বণিক
তৃতীয় দফায় রাজ্যের পাঁচটি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। তার আগে আজ সোমবার ফের বাংলায় নির্বাচনী প্রচারে এলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ। আর দাবি করলেন, এবার বাংলায় পরিবর্তন আসছেই।
এদিন নির্বাচনী প্রচারে বেরোনোর আগে কলকাতায় একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখানে তিনি বলেন, “বাংলার মানুষ এবার বিজেপিকে আনবে বলে স্থির করে করে ফেলেছে। তাই সন্ত্রাস করেও তৃণমূল বিজেপিকে ঠেকাতে পারবে না। এবার বাংলায় বদল আসছেই।” পাশাপাশি এই লোকসভা ভোটে মমতার দলের থেকে বিজেপি বেশি আসন পাবেন বলে তিনি দাবি করেন। এমনকি বিজেপি সোনার বাংলা গড়বে বলে তিনি আশা করেন।
দু’দিন আগে এনআরসি নিয়ে মুর্শিদাবাদের জনসভা থেকে মোদীকে আক্রমণ করেছিলেন মমতা। সে প্রসঙ্গ তুলে কড়া হুঁশিয়ারি দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন, “সারাদেশে এনআরসি করা হবে। এনআরসি নিয়ে হিন্দু শরণার্থীদের ভয় পাওয়ার কিছু নেই। প্রতিবেশী দেশের সংখ্যালঘু শরণার্থীদের অবশ্যই নাগরিকত্ব দেওয়া হবে।”
এদিন অমিত শাহ গ্রামবাংলার ভোটারদের নির্ভয়ে ভোট দিতে আহ্বান জানান। তিনি বলেন, সবাই একবদ্ধ হয়ে থাকলে গুণ্ডারা ভোট আটকাতে সাহস পাহে না। রাজ্যের সাধারন মানুষকে অমিত শাহ আশ্বস্ত করে বলেন, কেন্দ্রীয় বাহিনী বুথের ভিতর কাউকে প্রবেশ করতে দেবে না। তাই সাধারন মানুষ ভোট দিয়েই রাজ্যে পরিবর্তন আনুন বলে জানান অমিত শাহ
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news