Breaking News
Home / TRENDING / তৃতীয় দফার আগেই ৭ পুলিশ আধিকারিকের অপসারণের নির্দেশ দিল কমিশন

তৃতীয় দফার আগেই ৭ পুলিশ আধিকারিকের অপসারণের নির্দেশ দিল কমিশন

নীল বণিক

অমিত শাহের রাজ্য সফরের দিনই সাত জন পুলিশকর্তাকে অপসারণ করল রাজ্য নির্বাচন কমিশন। প্রসঙ্গত, রবিবার এই সাত পুলিশ কর্তার বিরুদ্ধে মুকুল রায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন। তারপরেই এক জরুরি নির্দেশিকায় এই সাত পুলিশকর্মীকে অপসারণের সিদ্ধান্তের কথা জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। যে ৭জন পুলিশকর্তার অপসারন করা হয়েছে তাঁরা হলেন- মুুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার আইসি সৈকত রায়, ফরাক্কার আইসি উদয়শঙ্কর ঘোষ, বারাবনি থানার আধিকারিক অজয় মণ্ডল, অন্ডাল থানার আধিকারিক রাজশেখর মুখোপাধ্যায়, বীজপুরের আইসি কৃষ্ণেন্দু ঘোষ, বিষ্ণুপুরের এসডিপিও সুকোমল কান্তি দাস ও সামশেরগঞ্জের এএসআই বিধান হালদার।

এই সব পুলিশ আধিকারিকরা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অত্যন্ত ঘনিষ্ঠ বলে অভিযোগ করেছিলেন মুকুল রায়। এর মধ্যে সুকোমলকান্তি দাসের সঙ্গে এবারে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের বিবাদ বারবার প্রকাশ্যে এসেছে। এমনকী, সৌমিত্র খাঁয়ের শ্বশুরাড়িতেও সুকোমল দাসের নির্দেশেই হানা দিয়েছিল পুলিশ এমনটাই অভিযোগ। সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয় বলে খবর এসেছিল। যদিও সেই সংবাদ প্রকাশ্যে আসেনি। তার পর উভয়পক্ষ এই ব্যাপারে মুখও খোলেনি।

এই পরিস্থিতিতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ কলকাতার নগরপালের সঙ্গে দেখা করতে চলেছেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী রাহুল সিংহ। সূত্রের খবর, তিনিও উত্তর কলকাতার একাধিক থানার আধিকারিককে সরিয়ে দেওয়ার দাবি নগরপালের কাছে করবেন। কলকাতার বর্তমান নগরপাল রাজেশ কুমারও সম্প্রতি কমিশনের নির্দেশের পর এই নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন। সম্প্রতি এক নির্দেশিকায় কলকাতা, বিধাননগরের নগরপাল, ডায়মন্ড হারবার পুলিশ জেলা, বীরভূম, কোচবিহার এবং মালদার পুলিশ সুপারকে অপসারণ করেছে কমিশন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *