Breaking News
Home / TRENDING / বাংলাদেশে ফের ক্ষমতায় আসছে আওয়ামী লিগ

বাংলাদেশে ফের ক্ষমতায় আসছে আওয়ামী লিগ

ওয়েব ডেস্ক

টানা তৃতীয়বার বাংলাদেশে সরকার গঠন করতে চলেছে আওয়ামী লিগ। ভোটগণনার শুরুতেই স্পষ্ট হয়ে যায় জনতার রায় মুজিব কন্যা শেখ হাসিনার দিকে। বাংলাদেশের বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রের খবর, ২০৪টি আসনে জিতে সরকার গঠন করতে চলেছে শেখ হাসিনার আওয়ামী লিগ। গোপালগঞ্জ ৩ কেন্দ্র থেকে ভোটে জেতেন শেখ হাসিনা।
উল্লেখ্য, ২০১৪ সালে প্রধান বিরোধী দল বিএনপি ভোটে না লড়ায় প্রায় ৭২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিলেন শেখ হাসিনা। জাতীয় পার্টি ৭ শতাংশ এবং অন্যান্য পেয়েছিল ২১ শতাংশ। ২০০৮ সালে ৪৮ শতাংশ ভোট পায় আওয়ামী লিগ, যেখানে খালেদা জিয়ার দল বিএনপি পেয়েছিল ৩২.৫ শতাংশ ভোট। প্রসঙ্গত, দানতহবিল দুর্নীর্তি কাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে জেল রয়েছেন প্রধান বিরোধী দলনেত্রী খালেদা জিয়া।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *