Breaking News
Home / TRENDING / নেতাজির স্মরণে পোর্ট ব্লেয়ারে কী করলেন মোদি? জানুন ক্লিক করে

নেতাজির স্মরণে পোর্ট ব্লেয়ারে কী করলেন মোদি? জানুন ক্লিক করে

ওয়েব ডেস্ক

৭৫ বছর আগে ৩০শে ডিসেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপে প্রথমবার ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। সেসময়ে জাপানী শাসনের অধীন ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। সেই স্মৃতিতেই আজ সেখানে পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে হ্যাভলক দ্বীপের নাম স্বরাজ দ্বীপ, এবং নীল ও রস আইল্যান্ডের নাম শহীদ দ্বীপ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ। ১৯৪২ সালের ২৩ মার্চ জাপানী শাসকেরা প্রথম নিকোবর দ্বীপে পা রাখে। এরপর তিন বছর আন্দামান ও নিকোবর দ্বীপের বাসিন্দাদের ওপর অকথ্য অত্যাচার চালায় তারা। বর্বর জাপানিদের গুলিতে মারা যান বহু। এরপর ১৯৪৪ সালের জুলাই মাসে আন্দামান ও নিকোবরে গিয়ে জাপানি শাসকদের বিরুদ্ধে ভাষণ দেন সুভাষ চন্দ্র বসু। এখানে বসেই স্বাধীন ভারতের পক্ষে রক্তক্ষয়ী যুদ্ধের আহ্বান করেন তিনি। অবশেষে ৭ই অক্টোবর যুক্ত শক্তির কাছে আত্মসমর্পণ করে জাপানী সেনা। ২৯শে ডিসেম্বর নেতাজি সুভাষ চন্দ্র বসু পোর্ট ব্লেয়ারে ভারতীয় পতাকা উত্তোলন করেন। স্বাধীন ভারতের প্রথম সূচনা হয় এখান থেকেই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *