নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশি এক যুবককে মারধরের অভিযোগ উঠল পাঁচ জনের বিরুদ্ধে। টাকা দিতে অস্বীকার করায় ওই যুবককে মারধর ও ছিনতাইয়ের করার অভিযোগ ওঠে। চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে নিউটাউনে এসেছিলেন ওই যুবক। প্রয়োজনীয় জিনিস কিনতে মৃধামার্কেট বাজারে রাত ১০ টা নাগাদ গেলে তাঁর উপর চড়াও হন পাঁচ জন অপরিচিত ব্যক্তি। ওই পাঁচ জনের নামে থানায় অভিযোগ করেন ওই যুবক। তার মধ্যে আজ সকালে নিউটাউন এলাকা থেকে সঞ্জয় হালদার (ট্যাম বাবু) ও সুমন সরকার নামে দু’জনকে গ্রেফতার করে পুলিশ।
বাংলাদেশের খুলনার বাসিন্দা বাসুদেব মন্ডল চিকিৎসার জন্য নিউটাউনের মৃধামার্কেট এলাকায় ছিল। তাঁর অভিযোগ, গত ২২ তারিখ রাত ১০ টা নাগাদ প্রয়োজনীয়ও জিনিষ কিনতে মৃধামার্কেট বাজারে যায়। সেখানে বেশ কিছু যুবক দাঁড়িয়ে ছিল। তাকে দেখে দাঁড়াতে বলে তার পরিচয় জানতে চায়। সে তার পরিচয় দিলেই তার কাছ থেকে টাকা দাবি করে। দিতে অস্বীকার করলে ওই যুবককে বেধড়ক মারধর করতে শুরু করে। এবং মানি ব্যাগ থেকে ২০০০০ টাকা নিয়ে চম্পট দেয়। এরপর সে গুরুতর আহত অবস্থায় বিধান নগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন থাকে।
২৪ তারিখ নিউটাউন থানায় অভিযোগ দায়ের করে পাঁচ জন যুবকের নামে। ঘটনার পর থেকে পলাতক যুবকরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। আজ সকালে নিউটাউন এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধ স্বীকার করে বলে পুলিশ সূত্রে খবর। আজ ধৃতদের বারাসাত কোর্টে তোলা হবে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news