ওয়েব ডেস্কঃ
সামাজিক ও পারিবারিক মূল্যবোধকে নিজেদের চিন্তা চেতনার মধ্যে নিয়ে আসছে আরএসএস। আরএসএস নেতা সুনীল আম্বেকর ‘আরএসএস: রোডম্যাপ ইন টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি’ নামে একটি বই প্রকাশ করেছেন। যার মূল বিষয় হল সামাজিক মূল্যবোধকে প্রাধান্য দেওয়া।
ওই বইতে উল্লেখ রয়েছে, এলজিবিটিদের অধিকার, রূপান্তরকামীদের মতো বিভিন্ন সামাজিক বিষয়। যা এতদিন সংঘের বিপরীত মেরুতে অবস্থান করত বলে অনেকে মনে করেন। তবে নিজেদের যুক্তিতে অনড় থেকেও, আরএসএস নেতারা এইসব বিষয় নিয়ে আলোচনা করতে আগ্রহ দেখিয়েছেন। আম্বেকরের মতে, সংঘ সমকামী বিয়ের পক্ষে নয়। তাতে প্রচুর জটিলতা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও বিষয়টি নিয়ে আলোচনা করতে চান তাঁরা। কেউ যদি যুক্তিগ্রাহ্য কথা দিয়ে তাঁদেরকে বুঝিয়ে দিতে পারেন, তবে তাঁরা আলোচনা করতে রাজি।
আম্বেকর আরও মনে করেন, এবিভিপি এসব রূপান্তরকামীদের মধ্যে কাজ শুরু করেছে। আম্বেকর সংঘের তরফে এবিভিপি দায়িত্বে রয়েছেন। কিন্তু সমলিঙ্গ বিয়েতে সংঘের আপত্তি রয়েছে। একইসঙ্গে আপত্তি রয়েছে লিভ ইন ব্যবস্থায়। কারন তাঁদের ধারনা, এই ধরনের সম্পর্ক বেশি দিন টেকে না। তারপরও বদলে যাওয়ার সময়কে মাথায় রেখে এইসব বিষয়ে আলোচনা করতে রাজি হয়েছে সংঘ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news