নিজস্ব সংবাদদাতা
রাজ্যে আপাতত বৃষ্টির পাট চুকল। জুনের মাঝামাঝি সময়ের আগে, বৃষ্টি নিয়ে আর রাজ্যবাসীকে মাথা ঘামাতে হবে না। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে, ভোরের দিকে কুয়াশা থাকবে। তবে আর কোনওভাবেই বৃষ্টির আশঙ্কায় ভোগার কারণ নেই বলেই আশ্বাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে অবশ্য খবর, আর্দ্রতা বেশি থাকায় গরমে ঘামতে হবে রাজ্যবাসীকে। বুধবারই যেমন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে ৯২ শতাংশ। এদিনের তাপমাত্রা সবচেয়ে কম ১৯ ডিগ্রি সেলসিয়াসে নামবে। উঠবে সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াসে। তবে, গড়ে দিনের তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে। বেলার দিকে রৌদ্রজ্জ্বল আবহাত্তয়ার জন্য দৃশ্যমানতা থাকবে অত্যন্ত স্পষ্ট। এই সময় বাতাস বয়ে গেলেও ঝড়ের সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news