প্রসেনজিৎ মাহাতো
ফের উত্তাল অস্ট্রেলিয়া ক্রিকেট মহল। অজি ক্রিকেটের জন্য সময়টা ভাল কাটছে না। খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ক্রিকেটে বাইশ গজেও ফুল ফুটছে না। এরই মধ্যে আরও এক নয়া বিতর্ক।
আরও একবার বল বিকৃতির ছায়া। এবার ওভালে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ও ম্যাক্সওয়েল। দক্ষিণ আফ্রিকায় বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে তঁার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ভিডিওতে দেখা যায়, পকেট থেকে কিছু একটা বার করে তিনি বলে ঘষছেন। ম্যাক্সওয়েলের থেকেও কী একটা জিনিস নিচ্ছেলেন। তখন থেকেই সন্দেহ দানা বাঁধে। এই নিয়ে শোরগোল পড়ে গেছে অজি–ক্রিকেটে।
গত মার্চ মাসেও একই ঘটনায় হইচই পড়েছিল ক্যাঙারুদের দেশে। কেপটাউনে বল বিকৃতির ঘটনা ঘটেছিল। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ব্যানক্র্যাফ্টকে নির্বাসিত হতে হয়েছিল। অস্ট্রেলিয়া বলতে ক্রিকেটের ভক্ত মহলে িছল অনেক শ্রদ্ধা। কিন্তু সেই বল বিকৃতির ঘটনা সেই শ্রদ্ধার সাদা পাতায় কালি ছেটাচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্যাডিলেডে জিতলেও সেই জয়ের আনন্দ পুরোপুরি উপভোগ করতে পারল না অস্ট্রেলিয়া। জয়ের আনন্দে এই বল বিকৃতি ছায়া এক বালতি দুধে চোনা ফেলে দিয়ে গেল। এ বিষয়ে দুই অভিযুক্তকে নিয়ে কড়া মনোভাব দেখাবে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। তবে, জাম্পার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news