নীল বণিক
আসন্ন রথযাত্রা নিয়ে নকশালদের হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, অতি বামপন্থী নকশাল সংগঠন গুলি ডিসেম্বরে বিজেপির রথযাত্রা আটকানোর ফন্দি আঁটছে। নিজের চেনা কায়দায় হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেন, গনতান্ত্রিক কাজে বাধা দিলে নকশালদের তার ফল ভুগতে হবে। পাশাপাশি, নকশাল পন্থী সংগঠন গুলিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বিজেপির রাজ্য সভাপতি জানান, নকশালরা এখন এ রাজ্যে ইতিহাসে ঠাঁই নিয়েছে। যদি বিজেপির রথযাত্রায় তারা বাধা দেয় তাহলে নকশালদের পুরোপুরি ইতিহাসে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news