ওয়েব ডেস্কঃ
পাকিস্তানের পর সমঝোতা এক্সপ্রেস বন্ধ করার সিদ্ধান্ত নিল ভারতও। ফলে বন্ধ হচ্ছে দিল্লি-আটারি সমঝোতা এক্সপ্রেস।
সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ হওয়ার পর থেকে নতুন করে ভারত-পাকিস্তান সম্পর্ক অবনতির দিকে। এর আগে পাকিস্তান লাহোর-নয়াদিল্লি মধ্যে চলা সমঝোতা এক্সপ্রেস ও থর এক্সপ্রেস বন্ধ করে দেয় ইসলামাবাদ। বন্ধ করে দেয় দু’দেশের মধ্যে চলা ‘দোস্তি’ বাস পরিষেবায়ও। এমনকি ভারতীয় উড়ানের জন্য বন্ধ হয় পাকিস্তানের আকাশও। তবে ভারত এতদিন কোনো পদক্ষেপ নেয়নি পাকিস্তানের বিরুদ্ধে। অবশেষে সমঝোতা এক্সপ্রেস বন্ধ করে পাকিস্তানকে জবাব দিল ভারত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news