Breaking News
Home / TRENDING / ভারত বিরোধী ওলিকে নেপালের প্রধানমন্ত্রী পদে ধরে রাখতে মরিয়া চিন

ভারত বিরোধী ওলিকে নেপালের প্রধানমন্ত্রী পদে ধরে রাখতে মরিয়া চিন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ভারতকে চাপে রাখতে নেপালে কেপি শর্মা (KP Sharma Oli) ওলি সরকার বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে বেজিং। সীমান্তে পিছু হটতে বাধ্য হওয়াকে কিছুতেই মন থেকে মেনে নিতে পারছেন না চিনা সরকার। তাই প্রবল ভারত বিরোধী (Anti India) কেপি শর্মা ওলিকে নেপালের প্রধানমন্ত্রী পদে ধরে রাখতে বড়সড় পদক্ষেপ নিল চিন। এ প্রসঙ্গে সম্প্রতি নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারির সঙ্গে গোপনে বৈঠক করেছেন চিনের রাষ্ট্রদূত হউ ইয়ানকি। সেদেশের শাসকদল ‘নেপাল কমিউনিস্ট পার্টি’র (Nepal Communist Party) অন্যতম শীর্ষনেতা মাধব কুমার নেপাল-সহ একাধিক শীর্ষস্তরের আমলার সঙ্গেও আলোচনা চালিয়েছেন চিনা রাষ্ট্রদূত। নেপালের শাসকদলের মধ্যে কলহ মিটিয়ে ‘চিনপন্থী’ ওলিকেই আসনে রাখতে মরিয়া রাষ্ট্রপতি শিং জিনপিংয়ের সরকার (Xi Jinping Govt.)। তাই মাধব নেপালের সঙ্গেও বৈঠক করেছেন চিনা রাষ্ট্রদূত। ওলির সরকার ধরে রাখতে সবরকম প্রয়াস চালিয়ে যাচ্ছে তাঁরা।

উল্লেখ্য, জাতীয়তাবাদের এককালের বন্ধু থেকে বর্তমানের বিক্ষুব্ধ শিবিরের প্রধান সেনাপতি পুষ্পকমল দহল (Pushpa Kumar Dahal) ওরফে প্রচণ্ডের সঙ্গে কিছুতেই বনিবনা হচ্ছে না ওলির। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে ইস্তফা দিতে হলে শাসক দল নেপাল কমিউনিস্ট পার্টিকে দু’টুকরো করে ফেলার হুঁশিয়ারিও দিয়েছেন ওলি। শনিবার মন্ত্রিসভার বৈঠক ডেকে ওলি অভিযোগ করেন, ভারতের ষড়যন্ত্রে শামিল হয়ে দলেরই একাংশ তাঁকে তাঁকে পদচ্যুত করার চেষ্টা করছে। কিন্তু, নেপাল কমিউনিস্ট পার্টিতে তাঁর বিরোধীরা দাবি করেছেন, হয় তিনি ভারতের ষড়যন্ত্রের প্রমাণ দিন, নতুবা পদত্যাগ করুন। আর এমন চাপে পড়েই আসরে নেমেছে যে চিন।

সূত্রের খবর, ইতিমধ্যে দেশে স্বাস্থ্য ক্ষেত্রে ‘জরুরি অবস্থা’ (Health Emergency) জারি করার পরিকল্পনা নিয়ে রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারির সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। যদিও এই পরিকল্পনায় এখনও সম্মতি দেননি রাষ্ট্রপতি। এ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেছেন, “আলোচনার মাধ্যমে তাঁর সঙ্গে অন্যদের দ্বন্দ্ব মিটিয়ে নিতে।” নেপালের রাজনৈতিক মহলের মতে, একতরফা বিদেশনীতির জন্য দলের অন্দরেই চরম বিরোধিতার মুখে পড়েছেন ওলি। এককালের কমরেড তথা ‘নেপাল কমিউনিস্ট পার্টি’র চেয়ারম্যান পুষ্পকমল দহল ওলির সবথেকে বড় সমালোচক হয়ে উঠেছেন। ফলে নেপাল কমিউনিস্ট পার্টি এখন দু’ভাগ হয়ে যাওয়ার উপক্রম। সে জন্যই এখন স্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা জারি করতে চান ওলি। তাহলে আপাতত কিছুদিনের জন্য নিজের গদি বাঁচাতে পারবেন ওলি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *