নীল বণিক
মতুয়া সম্প্রদায়ের ভোটের কথা মাথায় রেখে তৃণমূলের মমতাবালা ঠাকুরের বিরুদ্ধে দুলাল বরকে প্রার্থী করার ভাবনা বিজেপির। দলের সাংগঠনিক সাধারন সম্পাদক ও সংঘ ঘনিষ্ঠ নেতা সুব্রত চট্টোপাধ্যায় সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতা দুলালকে প্রার্থী করার জন্য দিল্লির কাছে প্রস্তাব পাঠিয়েছেন। বঁনগা লোকসভায় প্রায় ৪২% মতুয়া ভোট রয়েছে। দুলাল বর তৃণমূলে থাকাকালীন তপশিলি জাতি ও উপজাতি সংগঠনের নেতা ছিলেন। তাই তাদের মধ্যে দুলাল বরের গ্রহণযোগ্যতাও রয়েছে। এছাড়াও বাগদার বিধায়ক থাকাকালীন বনগাঁয় ও গাইঘাটাতে যথেষ্ট প্রভাব রয়েছে এই বিধায়কের। অন্যদিকে বনগাঁর তৃণমূল আশ্রীত ভোট মাফিয়াদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা একমাত্র দুলাল বরের রয়েছে। বাংলাদেশ সীমান্ত ঘেষা বনগাঁ লোকসভা কেন্দ্রে ভোটের দিন মাফিয়াদের দৌরাত্ম দুলাল বর কিছুটা আটকাতে পারবেন বলে মনে করছেন রাজ্য বিজেপির একাংশ। অন্যদিকে বাগদা, হরিনঘাটা, কল্যাণীর মতো এলাকা গুলিতে সদ্য বিজেপিতে যোগদেওয়া বিধায়ক সমাজের সব অংশেই জনপ্রীয়। তাই সুব্রত চট্টোপাধ্যায়ের মতে বনগাঁ লোকসভায় দুলাল বরকেই প্রার্থী করুক দল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news