নীল বণিক :
আপাতত বিজেপিতে যোগ দিচ্ছেন না বৈশাখী বন্দ্যোপাধ্যায় ও তাঁর বন্ধু কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। বুধবার গোলপার্কে সাংবাদিক সম্মেলন করে একথা জানান বৈশাখী । তাঁর কাছে বিজেপিতে যোগদান করার প্রস্তাবও রয়েছে বলে জানিয়েছেন বৈশাখী । তবে অরাজনৈতিকভাবে সেমিনার, সার্ভে করে জনমত গড়ে তুলতে তিনি সক্রিয় ভূমিকা নেবেন বলে জানিয়েছেন । বৈশাখী বলেন তিনি স্বাধীনচেতা মানুষ, তাই ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে ভাবনাচিন্তা করতে পারেন। রায়চকে তাঁকে হুমকি দেওয়ার ঘটনার উল্লেখ করে বৈশাখী বলেন, বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনার ফলেই তাঁকে হুমকির মুখে পড়তে হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
Darun! very good Write up