নীল বণিক
আর মাস পাঁচেক পরেই লোকসভা নির্বাচন । রাজ্যের ভোটারদের টানতে তাই নানারকম অনুষ্ঠান কর্মসূচী করছে তৃণমূল সরকার। কখনও বেতন বৃদ্ধি, কখনও ছটের বাড়তি ছুটি দিয়ে বাঙালি, অবাঙালির মন পাওয়ার রাজনীতি চলছেই। এই অনুষ্ঠান যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই করা, তা প্রমাণ করে দিল মুখ্যমন্ত্রীর একসময়ের ঘনিষ্ঠ মতুয়া সম্প্রদায়ই।

উল্লেখ্য, তৃণমূলের তরফে মতুয়াদের বড়মা বীণাপাণি দেবীর শতবর্ষ পালন করা হচ্ছে। কিন্তু ঠাকুর বাড়ির অন্যতম সদস্য এবং মতুয়া সংঘের মুখ সুব্রত ঠাকুর জানান, বড়মার বর্তমান বয়স ৯৮। তার প্রমাণপত্রও রয়েছে। তাঁর স্পষ্ট অভিযোগ, রাজ্যের শাসক দল বড়মার বয়স নিয়ে রাজনীতি শুরু করেছে। বীণাপাণি দেবীর বর্তমান বয়স ৯৮ হলেও, মমতার দল কিভাবে তাঁর জন্ম শতবর্ষ পালন করছে? ভোটের ময়দানে জিততে ঠাকুর বাড়ির বিশ্বাস নিয়ে ছেলেখেলা করছে তৃণমূল, এমনটাই অভিযোগ করেন মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের পুত্র। অবিলম্বে তৃণমূলের এই অনুষ্ঠান বন্ধ করার দাবিও জানান তিনি। মতুয়া সংঘের আবেগ নিয়ে রাজনীতি করলে তা কখনই মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। এখন এরপর মুখ্যমন্ত্রী বড়মার শতবর্ষ পালন অনুষ্ঠান বন্ধ করবে নাকি রাগ ভাঙাতে মতুয়া সম্প্রদায়ের সামনে অন্য টোপ ফেলেন, সেটাই দেখার
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news