Breaking News
Home / TRENDING / ‘গজ’ আছড়ে পড়ার আগে নৌসেনাকে সতর্ক করল প্রশাসন

‘গজ’ আছড়ে পড়ার আগে নৌসেনাকে সতর্ক করল প্রশাসন

ওয়েব ডেস্ক:
তামিলনাডু এবং পুদ্দুচেরী উপকুলে ঘূর্ণিঝড় ‘গজ’ আছড়ে পড়ার ২৪ ঘন্টা আগে থেকেই সতর্ক করা হল ভারতীয় নৌসেনাকে। নৌবাহিনীর ইস্টার্ন নেভাল কম্যান্ডের তরফে দুটি জাহাজ- রণবীর এবং খঞ্জরকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে । দুই রাজ্যে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের সাহায্য করতে এই দুটি জাহাজকে ব্যবহার করা হবে। এই দুটি জাহাজে ডুবুরি, লাইফবোট এবং চিকিৎসকদের নিয়ে ক্ষতিগ্রস্থ এলাকায় যাওয়া হবে বলে জানিয়েছে নৌসেনা। উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে তামিলনাডু ও পুদ্দুচেরী উপকুলে আছড়ে পড়তে পারে ‘গজ’। ইতিমধ্যেই তামিলনাডুতে আগামি কাল স্কুল ও কলেজ বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *