নীল বণিক:
মমতার স্বৈরতান্ত্রিক মনোভাবের কারণেই রাজ্যে ভালো ফল করবে বিজেপি, মনে করেন মুকুল রায়। তিনি এদিন বলেন, ২২টি আসনের পরিবর্তে ২৪টি আসনে জয়লাভ করবে দল।
শুক্রবার নদিয়ার রাণাঘাট মহকুমা অফিসের সামনে জেলা বিজেপির অবস্থান বিক্ষোভে যোগ দিতে এসে মুকুল আরও বলেন, মমতার সরকার গণতন্ত্র মানছে না। রাজ্যের বিরোধী দলগুলির সদস্যদের কণ্ঠরোধ করা হচ্ছে। বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রা পণ্ড করে গণতন্ত্রকে শেষ করছে শাসক দল।
মুকুলের আরও অভিযোগ, প্রত্যেক দিনই বিরোধীরা খুন হচ্ছেন। এমত অবস্থায় যত দিন যাচ্ছে মানুষের মধ্যে তত ক্ষোভ বাড়ছে। সেই জন্যেই আমি দেখতে পাচ্ছি, লোকসভা ভোটের আগে মানুষ তৃণমূল থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ধীরে ধীরে | আশা করা যায় এইভাবে যদি মমতা ব্যানার্জি আরও এগোতে থাকেন তাহলে আমাদের সিটও বাড়াবে। সেই ব্যাবস্থা উনিই করে দেবেন, বলেন মুকুল রায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news