Breaking News
Home / TRENDING / আহত অর্জুন সিংকে দেখতে হাসপাতালে রাজ্যপাল

আহত অর্জুন সিংকে দেখতে হাসপাতালে রাজ্যপাল

নীল রায়।

আহত অর্জুন সিংকে দেখতে গেলেন রাজ্যপাল জগদীপ ধানকর। সোমবার বেলায় তাঁকে হাসপাতালে দেখতে গেলেন বাংলার নবিনিযুক্ত রাজ্যপাল। রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় আহত সাংসদকে দেখতে রাজ্যপাল হাসপাতালে চলে যাওয়ায় কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন। রাজভবনের তরফে বলা হচ্ছে, রাজ্যপাল রাজনীতির উর্ধ্বে। কার সঙ্গে কী বিবাদ হয়েছে, সেটা তিনি দেখছেন না। উনি মনে করছেন, লোকসভার একজন সাংসদ হাসপাতালে ভর্তি হয়েছে, তাই রাজ্যপাল হিসেবে তাঁর যাওয়া উচিত। সংবাদমাধ্যমের সামনে এ নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন রাজ্যপাল।তিনি বলেন,“বাংলায় হিংসার ঘটনা দেখে আমার কষ্ট হচ্ছে। সাংবিধানিক পদে থেকে আমি শুধু এটুকুই বলতে পারি যে বাংলায় আইনের শাসন কায়েম থাকুক। হিংসা, সন্ত্রাস বন্ধ হোক। বাংলায় উন্নয়নের পথে হাঁটুক”।

অর্জুনকে দেখতে রবিবার বিকেল থেকে হাসপাতালে গিয়েছিলেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, দিলীপ ঘোষের মতো বিজেপি নেতারা। তবে রাজ্যপাল অর্জুন সিংকে দেখতে যাওয়ায় তার অন্য মাত্রা পেল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *