চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আবারও লকডাউনের (Lockdown) দিন বদলের কথা ঘোষণা করল নবান্ন। এই নিয়ে মোট চারবার বদল হল এই তালিকার। সোমবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, ৫ ও ৮ অগস্ট পূর্ব ঘোষণা মতোই লকডাউন থাকবে। কিন্তু ১৬, ১৭, ২৩, ২৪ তারিখের পরিবর্তে ২০, ২১, ২৭, ২৮ এবং ৩১ আগস্ট লকডাউন থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লকডাউনের আগের তালিকা প্রকাশের পরেই বিভিন্ন মহল থেকে প্রশাসনিক স্তরে প্রচুর আবেদন এসেছে। সেই আবেদনগুলি বিবেচনার পরেই লকডাউনের দিন বদলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। লকডাউনের দিন বদল করা হচ্ছে। সম্প্রতি আগস্ট মাসে লকডাউনের দিনক্ষণ নবান্নে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সাংবাদিক বৈঠকে ঘোষণা করা দিনক্ষণ এক ঘন্টার মধ্যে বদলে দেওয়া হয়। রাতে ফের সেই দিনক্ষণ বদল করার সিদ্ধান্ত নেয় নবান্ন।
গত ২০ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছিল, অগস্ট মাসের ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪ এবং ৩১ তারিখ লকডাউন থাকবে রাজ্যে। এমনিতেই বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৫ আগস্ট রাজ্যের লকডাউন এর তীব্র বিরোধিতা করেছেন। তিনি জানিয়েছেন, রাম মন্দিরের ভূমি পুজান উদ্দিন লকডাউন করে মানুষের ভাবাবেগে আঘাত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বারবার যদি লকডাউনের দিন বদল করতে পারে নবান্ন, তাহলে ৫ আগস্ট লকডাউনের দিন বদল করা যায়।
দিলীপ ঘোষের (Dilip Ghosh) সেই দাবির পর রাজ্য সরকার লকডাউনের দিন বদলের দাবি করলে ৫ আগস্ট কিন্তু লবণ বহাল রেখেছে রাজ্যে। প্রশাসনিক মহলের ধারণা ছিল ৮ আগস্ট লকডাউন বাতিল করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কারণ ওই দিন কবিগুরু রবীন্দ্রনাথের প্রয়াণ বার্ষিকী। তাই ওই দিনের বদলে লক ডাউন হতে পারে অন্য দিনে। কিন্তু এদিনের বিজ্ঞপ্তিতে ৮ আগস্ট আগস্ট লকডাউন বহাল রাখা হয়েছে। ৮ তারিখের পর ১২ দিনের ব্যবধানে ফের লকডাউন করে কি আদৌ কোনো কাজ হবে তা নিয়ে বড়োসড়ো প্রশ্ন উঠে গেছে ইতিমধ্যে। রাজ্যে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমনের গ্রাফ ইতিমধ্যে ঊর্ধ্বমুখী। গতকাল রাজ্য সরকারের প্রকাশিত বুলেটিনে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ৪৯। তাই করোনা সংক্রমণ ঢুকতেই যদি লবণ করা হয় তাহলে তা প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে করা উচিত ছিল। যা এক্ষেত্রে করা হয়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news