Breaking News
Home / TRENDING / ফের বিতর্কে জড়ালেন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা

ফের বিতর্কে জড়ালেন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা

ওয়েব ডেস্কঃ

ফের বিতর্কে জড়িয়ে সংবাদ শিরোনামে এলেন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযানকে উপেক্ষা করে বিতর্কে জড়ালেন তিনি। সোমবার মধ্যপ্রদেশের সিহোরে দলীয় কর্মীদের এক বৈঠকে সাধ্বী বলেন, শৌচালয় পরিষ্কার করা তাঁর কাজ নয়।

ওই বৈঠকে তিনি আরও বলেন, “নর্মদা পরিষ্কার করার জন্য মানুষ আমাকে নির্বাচিত করেননি। শৌচালয় পরিষ্কার করতে ক্ষমতায় আসেনি। মানুষ যে কাজের জন্য ভোট দিয়েছেন, সততার সঙ্গে সেটাই করব। আগেও বলেছি, আবারও তাই বলব।”

প্রসঙ্গত স্বচ্ছ ভারত মিশনের জন্য প্রধানমন্ত্রী একাধিক পদক্ষেপ নিয়েছেন। লোকসভা ভোটের প্রচারেও স্বচ্ছ ভারত অভিযানকে হাতিয়ার করেছিলেন মোদী। কিছুদিন আগে সংসদ চত্বরে ঝাড়ু হাতে দেখা গিয়েছিল বিজেপি সাংসদদের। সেখান থেকে দাঁড়িয়ে কিভাবে এমন মন্তব্য করলেন সাধ্বী। তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার তাঁর মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। লোকসভা ভোটের মুখে গাঁধীজির হত্যাকারী নাথুরাম গডসেকে দেশপ্রেমিক বলে ঘরে বাইরে দলকে অস্বস্তিতে ফেলেছিলেন। তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুতপ্ত হয়েছিলেন। তারপরেও আবার বিতর্কিত মন্তব্যের জন্য সাধ্বীকে জরুরি তলব করেছেন বিজেপি কার্যকারী সভাপতি জেপি নাড্ডা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *