ওয়েব ডেস্কঃ
ফের এক নাবালিকা কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। শুক্রবার রাতে উত্তরপ্রদেশের উন্নাওয়ে ১১ বছর বয়সী এক কিশোরীকে প্রথমে ধর্ষণ ও তারপরে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে বলে অভিযোগ। তবে এই নৃশংস খুনের পিছনে কে বা কারা দায়ী তা এখনও পর্যন্ত জানতে পারেনি পুলিশ।
সংবাদসংস্থা সূত্রে খবর, বাবার সঙ্গে বাড়ির খোলা অংশে ঘুমিয়ে ছিল ওই নাবালিকা মেয়েটি। মাঝরাতে ঘুম ভেঙে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে মেয়েটির বাবা। পরে বাড়ি থেকে কিছুটা দূরে নগ্ন অবস্থায় মেয়েটির মাথা থেঁতলে যাওয়া অবস্থায় রক্তাক্ত দেহ দেখতে পাওয়া যায়। এরপর ঘটনাস্থলে আসে সফিপুর থানার পুলিশ। প্রাথমিক অবস্থায় মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ।
পাশাপাশি পুলিশের তরফে পকসো ( প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফসেন্স ) আইনে মামলা দায়ের করা হয়েছে। উন্নাওয়ের পুলিশ সুপার এমপি বর্মা বলেন, আমরা এই ঘটনার তদন্ত শুরু করেছি। তবে এর পিছনে কে বা কারা রয়েছে তা এখনও জানা যায়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news