Breaking News
Home / TRENDING / দাবি : বিজেপি করলে ভুগতে হবে, ভারতীর স্বামীকে ধমক পুলিশের

দাবি : বিজেপি করলে ভুগতে হবে, ভারতীর স্বামীকে ধমক পুলিশের

ভারতী ঘোষকে কি ভয় পাচ্ছে নবান্ন?
মঙ্গলবার সন্ধে পেরিয়ে যে ঘটনা ঘটল, সেই ঘটনা দেখে ও শুনে এমনটাই মনে করছে রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলের একাংশ।
এদিন ভারতী ঘোষের নাকতলার বাড়িতে হানা দেয় রাজ্য পুলিশ। প্রাক্তন আইপিএস ও বর্তমানে ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ভারতী ঘোষ জানান, এদিন,
সুপ্রীম কোর্টের নির্দেশ অমান্য করে ফের তাঁর বাড়িতে চড়াও হয় পুলিশ। তিনি বলেন, রাজ্য সরকার আমাকে এই রাজ্যে প্রবেশ করতে দিতে চায় না। যা নিয়ে রাজ্যের সঙ্গে আমার সুপ্রীম কোর্টে মামলা চলছে। সোমবার সেই মামলার শুনানি হয়। ঘাটালের বিজেপি প্রার্থীর দাবি সুপ্রীম কোর্ট জানিয়েছে রাজ্য চাইলে ভারতী ঘোষের সঙ্গে কথা বলতে পারে। তবে তার আগে আমার আইনজিবী রাজ্যের আইনজীবীকে নোটিশ দেবে। আমার সঙ্গে কথা বলার স্থান জানিয়ে। তারসঙ্গে আমার বাসস্থান নিয়েও রাজ্যকে আমার আইনজীবী নোটিশ দিয়ে জানিয়ে দেবে। কিন্তুু সেই কাজ আমার আইনজীবী এখনও করে উঠতে পারে নি। তার আগেই আমার বাড়িতে পুলিশ সুপ্রীম কোর্টের অর্ডার না মেনে হানা দেয়। তিনি অভিযোগ করেন, পুলিশ আমার স্বামীকে ফের ধমক দিয়ে এসেছে। বিজেপি করলে আমার পরিবারের বিরুদ্ধে এমন আচরন হবে বলে পুলিশ জানায়। সুপ্রীম কোর্ট আমায় বাঁচাবে না বলে আমার স্বামীকে হুমকি দিয়েছে পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *