Breaking News
Home / TRENDING / ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল, ছাত্র সভাপতি নির্বাচনের প্রতিবাদে রাস্তা অবরোধ

ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল, ছাত্র সভাপতি নির্বাচনের প্রতিবাদে রাস্তা অবরোধ

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর:
তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি পরিবর্তন করায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিদায়ী সভাপতির অনুগামীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাত্র নেতাদের সঙ্গে আলোচনা করলে অবরোধ উঠে যায়। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলেন অজয় সরকার। বুধবার অজয় সরকারকে সরিয়ে অনুপ করকে নতুন সভাপতি নিযুক্ত করা হয়। এই নির্দেশ হাতে আসার পরই আন্দোলনে নামে অজয় সরকারের অনুগামীরা। বুধবার রাতে রায়গঞ্জ শহরের বি বি ডি মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় অজয় সরকার অনুগামীরা। তাদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারি এবং জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অমল আচার্য কোনও রকম আলোচনা না করে এই পরিবর্তন করেছেন। এই পরিবর্তন তারা মানছেন না। এই আদেশনামা স্থগিত রাখার দাবিও করা হয়েছে। এদিকে নব নির্বাচিত সভাপতি জানিয়েছেন, দল তাঁকে এই দায়িত্ব দিয়েছে। যারা এই পরিবর্তনের বিরুদ্ধে রাস্তা অবরোধে সামিল হয়েছে তারা কেউই তৃণমূল ছাত্র পরিষদের কর্মী নন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *