Breaking News
Home / TRENDING / হাওড়া বিজেপির সভাপতিকে খুনের হুমকি দিয়ে ফোন, এফআইআর দায়ের

হাওড়া বিজেপির সভাপতিকে খুনের হুমকি দিয়ে ফোন, এফআইআর দায়ের

প্রসেনজিৎ ধর

স্বামী বিজেপি কর্মী, ঘন ঘন মিডিয়ার সামনে আসছেন তাই তাঁকে খুন করা হবে। গত কয়েকদিন এধরনেরই ফোন আসছিল হাওড়া সদর বিজেপির সভাপতি সুরজিৎ সাহার স্ত্রীর ফোনে। ব্যাপারটি তাই আর হাল্কাভাবে না নিয়ে বুধবার রাতে হাওড়া থানায় এফআইআর করলেন সুরজিৎ সাহা। প্রথমে মেল মারফত এবং পরে থানায় এসে তিনি এফআইআর করেন। সুরজিৎ জানিয়েছেন, তাঁর স্ত্রীর মোবাইলে অচেনা নম্বর থেকে ফোন এসেছিল। এবং সেখানে সুরজিৎ সাহাকে খুনের হুমকি দেওয়া হয়। গত পরশুদিন প্রথম ফোন আসে। এরপর ফের বুধবার রাতে ফোন আসে ওই নম্বর থেকে। তাতে বলা হয় আপনার স্বামী বিজেপি করছে। মিডিয়ার সামনে আসছে। ওকে বলুন সাবধান হয়ে যেতে। না হলে কিন্তু খুন হয়ে যাবে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *