Breaking News
Home / TRENDING / ফের জ্বলে উঠলেন ধোনি। ক্লিক করে বিস্তারিত পড়ুন

ফের জ্বলে উঠলেন ধোনি। ক্লিক করে বিস্তারিত পড়ুন

‌তীর্থ  মাহাতো
যখনই তঁাকে নিয়ে, তঁার কেরিয়ার নিয়ে সমালোচনা হয়, তখনই তিনি তঁার ব্যাটে জবাব দেন সমস্ত কিছুর। ব্যাস, তারপরই সমালোচনা বন্ধ ক’‌দিনের জন্য। ফের শুরু হবে। কিন্তু, ধোনি আছেন ধোনিতেই। তিনি ওসব পাত্তা দেন না। নিজের কাজটা করে যেতে পছন্দ করেন। যেমনটা করলেন মঙ্গলবার। ফিনিশার হিসেবে আরও একবার নিজেকে মেলে ধরলেন। সেই আগের চেনা ছন্দে পাওয়া গেল ধোনিকে।
অর্ধ শতরান করলেন। চেনা মেজাজে ওভার বাউন্ডারি হঁাকালেন। আর যেটা করলেন তা হল ভারতকে জিতিয়ে ফিরলেন। বিরাটের শতরান করলেও চাপে ছিল ভারত। ধোনির সঙ্গে ম্যাচ জেতাতে যোগ্য সঙ্গত দেন দীনেশ কার্তিক। হারতে হারতে শেষ পর্যন্ত জিতে গেল ভারত। সেইসঙ্গে সিরিজে সমতা ফিরল।
বিরাট আউট হলেন যখন, তখন ভারতের দরকার ছিল ৩৭ বলে ৫৫ রান। চাপে ভারত। কিন্তু, দলে যখন ধোনির মত ফিনিশার আছে, চিন্তার কীসের। প্রথমে ব্যাট রে ২৯৯ রানের টার্গেট ভারতের সামনে রাখে অসিরা। পরে ব্যাট করতে নেমে বিরাটের সেঞ্চুরিতে ম্যাচ জয়ের অক্সিজেন অনেকটাই পেয়ে গেলেও বিরাট ফিরে যাওয়ার পর চাপ বেড়েছিল। শেষপর্যন্ত ধোনি ৫৫ রানে অপরাজিত থেকে ম্যাচ বার করে নেন।
Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *