তীর্থ মাহাতো পান্ডিয়া ও লোকেশ রাহুলের খারাপ সময় চলছেই। এবার মুম্বইয়ের সর্বজনবিদিত স্পোর্টস ক্লাব খার জিমখানার সাম্মানিক পদ হারালেন পাণ্ডিয়া। তিন বছর আগে পাণ্ডিয়াকে সদস্যপদ দিয়েছিল ওই ক্লাব। তারা জানিয়েছে, আমাদের চার হাজার মেম্বার রয়েছে। হার্দিককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক কথা বলছে। যা আমাদের অন্যান্য সদস্যদের উপর বিরুপ প্রতিক্রিয়া ফেলছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ওকে সদস্য পদ থেকে বাতিল করতে। সমস্ত সদস্য আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি।’ এর আগে শচীন, লিয়েন্ডার, সানিয়া, মহেশ, সাইনা নেহালদের সদস্যপদ দিয়েছিল এই ক্লাব। কিন্তু, কফি উইথ করণে বিতর্কের জেরে সদস্যপদ হারালেন পাণ্ডিয়া।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news