সূর্য সরকার।
পুজোয় বাঙালির পাতে পড়তে চলেছে ইলিশ মাছ! মঙ্গলবার ভোর ভোর ওপার বাংলার পদ্মার ইলিশ ঢুকল শহরের বাজার।মোট ৮টি গাড়িতে করে এদিন পেট্রাপোল সীমান্ত পেরিয়ে প্রায় ৩০ টন ইলিশ আসে পশ্চিমবঙ্গে (West Bengal)। হাওড়া (Howrah), শিয়ালদহ (Sealdah), পাতিপুকুর ও বারাসাতে ইলিশগুলি নিয়ে যাওয়া হয়েছে। তাই দেবীপক্ষে ভোজনরসিক বাঙালির কাছে জলের রুপালি ফসল এক বাড়তি প্রাপ্তিই বটে।
মাছ ব্যবসায়ীরা জানান, এর মধ্যে প্রায় ৪ টন ইলিশ আসে পাতিপুকুর ফিস মার্কেটে। এক একটি মাছের ওজন ১ কেজি ২০০ গ্রাম থেকে ১ কেজি ৩০০ গ্রাম। তার থেকে বেশি ওজনের মাছও এসেছে। পাইকারি হিসেবে ১২০০ থেকে ১৩০০ টাকা কেজিতে বিক্রি হবে। খুচরো হিসেবে ১৭০০ থেকে ১৮০০ টাকায় বিক্রি হবে। কিন্তু মধ্যবিত্ত ক্রেতার নাগালের বাইরেই রইল এই মাছ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news