Breaking News
Home / TRENDING / এভাবে চললে দুর্গা পুজোয় বেরোনো যাবে না, পিছোতে পারে ভোট : দিলীপ ঘোষ

এভাবে চললে দুর্গা পুজোয় বেরোনো যাবে না, পিছোতে পারে ভোট : দিলীপ ঘোষ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

রাজ্যে করোনা সংক্রমণের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর জন্য রাজ্য সরকারকেই দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি জানিয়ে রাখলেন এরকম চললে আগামী বছর নির্ধারিত সময়ে বিধানসভা নির্বাচনও হবে না। দুর্গাপুজোতে বাড়ি থেকে বেরোতে পারবেন না মানুষ। 

রবিবার প্রাতঃভ্রমনে বেরিয়ে দিলীপ ঘোষের অভিযোগ, ক্রমাগত রাজ্যে করোনার সংক্রমণ যে হারে বাড়ছে তার জন্য রাজ্য সরকারই দায়ী। রাজ্য সরকার প্রথম থেকে অতি তৎপর হয়নি। তার ফলেই এই সংক্রমণ আরও বাড়ছে। এরই পাশাপাশি তিনি জানিয়েছেন, “যদি এইরকম চলতে থাকে তাহলে বিধানসভা নির্বাচনের ওপর এর প্রভাব পড়বে। ইতিমধ্যে কেন্দ্রীয়  নির্বাচন কমিশন ২০২১ এর প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু রাজ্যের যা পরিস্থিতি তাতে নির্বাচনে ক্ষতি হতে পারে।” 

একইসঙ্গে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও সরব হন মেদিনীপুরের সাংসদ। তিনি বলেন, করোনা সংক্রমিত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ঘুরতে হচ্ছে। কোথাও বেড পাওয়া যাচ্ছে না। ফলে অকালে মৃত্যু ঘটছে। এর ফলে অনেকে আত্মহত্যা করেছেন বলেও তিনি দাবি করেন। তাঁর মতে, প্রথম থেকেই যদি লকডাউন নিয়ে রাজ্য সরকার তৎপর হত, তাহলে হয়তো এমন সমস্যার সৃষ্টি হতো না। এখন হঠাৎ করে রাজ্য সরকার তৎপরতা দেখাচ্ছে। মৃত্যুর সংখ্যা গোপন করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *